পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, কুকুরের টিকাদানসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় দিবসটি উপলক্ষে ওয়ান হেলথ ভিলেজের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে অধ্যাপক ড. মো. সেলিম আহমেদের তত্ত্বাবধানে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়। এ কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীর সময়মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়।
এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য ছিল ‘Stronger Together’ (একত্রে শক্তিশালী)। ২০৩০ সালের মধ্যে কুকুরবাহিত জলাতঙ্কে মানুষের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যের অংশ হিসেবে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার, ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট সুপারভাইজার অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি, অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. মো. আলী আজগর, অধ্যাপক ড. মো. সেলিম আহমেদ ও অধ্যাপক ড. মো. এনামুল হক কায়েসসহ অনুষদের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি পরিচালনা করেন ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট লিডার মো. সাইমুন হাসান।
র্যালি-পরবর্তী বক্তব্যে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার বলেন, “জলাতঙ্ক একটি মারাত্মক জুনোটিক রোগ, যা প্রাণী ও মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এবারের প্রতিপাদ্য ‘Stronger Together’-এর মূল বার্তা হলো সম্মিলিতভাবে জলাতঙ্ক প্রতিরোধ করা। এ জন্য ভেটেরিনারিয়ান, চিকিৎসক, শিক্ষার্থী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের একসঙ্গে কাজ করা জরুরি।”
ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট সুপারভাইজার অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি বলেন, “জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীর নিয়মিত টিকাদান ও আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং নিরাপদ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”
ওয়ান হেলথ ভিলেজের প্রজেক্ট লিডার মো. সাইমুন হাসান বলেন, “জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য। র্যালি, বিনামূল্যে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এ রোগ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়াই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য।”
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা
পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি