অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে চিকিৎসক সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের(জেডআরএফ) নির্বাহী পরিচালক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “চিকিৎসক ও স্বাস্থ্যসেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টি করে চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
তিনি বলেন,চিকিৎসকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সমাবেশে বক্তারা স্বাস্থ্যখাতে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা, চিকিৎসকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।এই সময় আরো উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যাপক ডা.জহিরুল ইসলাম শাকিল,সমাবেশে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা.মোঃআবুল কেনান, কোষাধ্যক্ষ ডা.মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক শহিদুর রহমান, যুগ্ম মহাসচিব আবু নাসের, যুগ্ম মহাসচিব নিয়াজ শহীদ রানা, যুব মহাসচিব সারোয়ার আলম,নিটোর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মো. শামসুল আলম,ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডা.রেজওয়ানুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক (উত্তর) গালিব হাসান প্রীতম ও সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) বাসেদুর রহমান সোহেলসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া সমাবেশে বিপুলসংখ্যক চিকিৎসক অংশ নেন।
aliul / aliul
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ