মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একই সঙ্গে ওই প্লটটি দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় মোস্তাকের রহমান খোকন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। একাধিক অপরাধী গ্রেফতার হলেও এখনো গ্রেফতার হয়নি প্রধান আসামি খোকন চৌধুরী।
মামলার বাকি আসামিরা হলেন—রায়হান, হেলাল, জামাল, নূর নবী, নান্নু, জসীম, মহিন, প্রিন্স ও আলআমিনসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী ও মামলার বাদী আনোয়ার হোসেন রিপন।
মামলার বাদী বলেন, মায়ের বিক্রিত জমি ছেলে এসে দখল করতে চেয়েছে। এসময় হামলা লুটপাট করা হয়।এ ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও প্রধান আসামি মোস্তাকের রহমান খোকন চৌধুরী এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জীবন (২৮), সাইফুল (২৭), আসাদুল (৩৬), সাদ্দাম (৩৫), আবুল বাশার (৩২) ও সম্রাট (২৬)।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান বেড়িবাঁধ সংলগ্ন টুইন টাওয়ারের দ্বিতীয় তলার একটি অফিসে লুটপাট, ভাঙচুর ও প্লটটি দখলের চেষ্টা চালানো হয়।
বাদী আনোয়ার হোসেন রিপনের দাবি, তিনি ও আরও ৩০ জন ব্যক্তি ওই জায়গার ক্রয়সূত্রে মালিক। ভবন নির্মাণের বিষয়ে আলোচনা করতে তারা ওই অফিসে বৈঠক করতেন। অফিসটিতে ভবন নির্মাণের জন্য সংগৃহীত টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা ছিল। ভুক্তভোগী আনোয়ার হোসেন রিপন বলেন, আসামিরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অফিসে প্রবেশ করে। পরে অফিসের বিভিন্ন মালামাল ভাঙচুর করে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় অফিসের ক্যাশ বক্সে থাকা ভবন নির্মাণের জন্য রাখা ১৫ লাখ টাকা, একটি অ্যাপলের ম্যাকবুক, একটি আসুস ল্যাপটপ, তিনটি ডেস্কটপ কম্পিউটার, দুটি এসি, চারটি সিসি ক্যামেরা ও একটি ডিভিআর বক্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, হামলাকারীরা অফিসে ঢুকে ভাঙচুর ও লুটপাটের পর সেখান থেকে চলে যায়। পরে পরিবারের সদস্য ও অংশীদারদের সঙ্গে আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এজাহারে অনুরোধ করা হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন ভুক্তভোগী ও মামলার বাদী আনোয়ার হোসেন রিপন।
জমিটির বিষয়ে জানতে চাইলে রিপন বলেন, এই জমি আজ থেকে ২০ বছর আগে বিক্রি হয়। আমরা কিনেছি ২ বছর যাবত। পূর্বের মালিকরা বিক্রি করে দিলেও তাদের ওয়ারিশ দাবি করে এই হামলা ও লুটপাট চালানো হয়।
তিনি বলেন, এখানে ৯ শতাংশের মালিক ছিলেন রাহিমা বেগম। তার ভাগের অংশ ৯ শতাংশ ২০ বছর আগে আলম হোসেনের কাছে বিক্রি করে দিয়েছেন। রাহিমা তার ভাগে পাওয়া ৯ শতাংশ আলম হোসেনের কাছে বিক্রি করেছেন। কিন্তু তার ছেলে ১২ শতাংশ দাবি করে লোকজন নিয়ে এসে এই হামলা ও লুটপাট চালিয়েছে।
নির্মাণাধীন ভবনের পাশেই প্রধান আসামি খোকন চৌধুরীর একটি ১০ তলা ভবন রয়েছে। সেখানে বেশি জমি দখল করে ভবন নির্মাণ করা হয়েছে বলেও জানিয়েছেন মামলার বাদী। খোকন চৌধুরী যতটুকু কিনেছেন, তার চেয়ে বেশি দখল করে ১০ তলা ভবন নির্মাণ করেছেন। আর এখন আমাদের ক্রয়কৃত জমি দখল করতে এসে লুটপাট ও ভাঙচুর চালায়
এমএসএম / এমএসএম
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক