ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৫৪

জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কেন্দ্রীয় সংসদে কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম পাভেল।

মঞ্জুরুল ইসলাম পাভেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে কৃষি অর্থায়ন বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত।

ছাত্রজীবন থেকে শিক্ষা, কৃষি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন পাভেল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর ধারাবাহিকতায় সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় সংসদে কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মঞ্জুরুল ইসলাম পাভেল।

কৃষি, শিক্ষা, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় থাকার পাশাপাশি দেশের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে তরুণদের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।

এমএসএম / এমএসএম

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা