গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে প্রায় ত্রিশটি বিড়ালকে টিকা প্রদান করা হয়।
কর্মসূচি অংশ নিয়ে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া হাবিব বলেন, ‘আজ বিড়াল ও কুকুরের জন্য বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এবং আমার নিজের প্রিয় বিড়ালকে বিনামূল্যে রেবিসের টিকা দিতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত ও গর্বিত। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। শুধু নিজের পোষা প্রাণীকে নিরাপদ রাখাই নয়; নিয়মিত টিকাদানের মাধ্যমে আমরা আমাদের পরিবার, সমাজ ও আশেপাশের মানুষকেও জলাতঙ্কের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারি।’
কর্মসূচি সম্পর্কে ক্লাবের সহ-সভাপতি ইকবাল হাসান আদি বলেন, 'জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এ রোগ প্রতিরোধে প্রাণীদের টিকাদানের আওতায় আনা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটি আমাদের একটি ছোট্ট উদ্যোগ হলেও প্রাণীদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের সিনিয়র প্রভাষক ড. মো. শামসুর রহমান বলেন, ‘ক্যান্সারের চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও জলাতঙ্কে আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য। ফলে রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তবে আমাদের দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো রাস্তায় থাকা কুকুর-বিড়ালসহ অনেক প্রাণীকে নিয়মিত টিকাদানের আওতায় আনা সম্ভব হয় না। এমনকি অনেক পোষা প্রাণীও টিকা থেকে বঞ্চিত থাকে। এই বাস্তবতায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাবের বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ রেবিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’
দিনব্যাপী চলা কর্মসূচিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষকরা পোষা প্রাণীর টিকা প্রদান করে। সেবা নিতে আসা শিক্ষার্থী ও আশেপাশের এলাকার বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরণের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।
এমএসএম / এমএসএম
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা