গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফার্মেসি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ৪৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোছা. রোজিনা পারুলের সভাপতিত্বে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিরেক্টর অব টেকনিক্যাল অপারেশনস এ এ সালিম বারামি।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী শিজদা আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল পেশার জন্য একজন শিক্ষার্থীকে প্রস্তুত করে না; বরং চিন্তা, মূল্যবোধ ও সম্ভাবনাকে নতুন করে আবিষ্কারের সুযোগ দেয়। ফার্মেসি শুধু ওষুধের গঠন, কার্যকারিতা ও ব্যবহার শেখাবে না; মানুষের কল্যাণে জ্ঞানকে কীভাবে কাজে লাগাতে হয়, সেটিও শেখাবে। আমরা চাই প্রশ্ন করতে, যুক্তি দিয়ে ভাবতে, গবেষণা করতে এবং অর্জিত জ্ঞান মানুষের সেবায় কাজে লাগাতে। কৌতূহল ও অধ্যবসায়ের মধ্য দিয়ে নতুন পথচলা শুরু হোক এবং একদিন মানুষের কল্যাণে সেই জ্ঞানের পূর্ণতা আসুক এটিই প্রত্যাশা।’
বিদায়ী শিক্ষার্থী শফিকুল ইসলাম শিপন বলেন, চার বছর আগে বিভাগে পা রেখেছিলাম। দেখতে দেখতে চার বছর শেষ হয়ে আজ বিদায়ের মুহূর্তে দাঁড়িয়েছি। ক্লাস, ল্যাব, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, আড্ডা, হাসি-কান্নার স্মৃতি সবসময় মনে থাকবে। শিক্ষকদের শাসন, ভালোবাসা ও দিকনির্দেশনার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা; দীর্ঘদিনের পথচলায় আপনাদের সাথে কোন ভুলত্রুটি হয়ে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী ও আমাদের জন্য দোয়া করবেন। জুনিয়রদের প্রতি আমার আহ্বান থাকবে তোমরা শিক্ষকদের সম্মান করবে, নিজেদের স্বপ্নকে বড় করে দেখবে এবং ভালো ফলাফলের পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হয়ে উঠবে। শেষে বলতে চাই, ইটস টাইম টু সে গুডবাই।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি এ এ সালিম বারামি বলেন, “এবারের বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থতর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’। ভবিষ্যতকে সুস্বাস্থ্যপূর্ণ করতে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে; শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান ও মূল্যবোধ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। নতুন প্রজন্মের ফার্মাসিস্টদের প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানের কোনো বিকল্প নেই।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে চাকরি, ব্যবসাসহ নানা সুযোগ রয়েছে। তাঁরা যে পথই বেছে নিন, সাফল্যের সঙ্গে জীবন গড়বেন এটাই প্রত্যাশা। নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ও আইনকানুন মেনে চলার পাশাপাশি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দর্শন ও মূল্যবোধ ধারণ করতে হবে। ফার্মেসি বিভাগে বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও শিক্ষার্থীদের নিজেদের চেষ্টায় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে ফার্মেসি পড়াশোনা শেষে চাকরি পাওয়া আগের তুলনায় কঠিন, তাই যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে।”
সভাপতির বক্তব্যে ড. মোছা. রোজিনা পারুল বলেন, “নতুন শিক্ষার্থীদের ফার্মেসি পরিবারে স্বাগত জানাই। ফার্মেসি শুধু ওষুধবিষয়ক জ্ঞান নয়, মানুষের স্বাস্থ্য ও কল্যাণের সঙ্গে সরাসরি যুক্ত; তাই সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতা ধারণ করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সেমিনার ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে দক্ষতা বাড়াতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের শেখার পথ শেষ হয়নি, সফলতার পথে ব্যর্থতা এলেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।”
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নাচ, গান, স্ট্যান্ডআপ কমেডি, নাটক ইত্যাদি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রসঙ্গত, অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের বিভিন্ন সেমিস্টারের সেরা ফলাফলকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা
পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা
Link Copied