অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে চিকিৎসক সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন,চিকিৎসক ও স্বাস্থ্যসেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টি করে চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
তিনি বলেন,চিকিৎসকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সমাবেশে বক্তারা স্বাস্থ্যখাতে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা, চিকিৎসকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।এই সময় আরো উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যাপক ডা.জহিরুল ইসলাম শাকিল,সমাবেশে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ডা.মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক শহিদুর রহমান, যুগ্ম মহাসচিব আবু নাসের, যুগ্ম মহাসচিব নিয়াজ শহীদ রানা, যুগ্ন মহাসচিব সারোয়ার আলম,নিটোর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা.মো.শামসুল আলম, ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ডা.রেজওয়ানুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক (উত্তর) গালিব হাসান প্রীতম ও সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) বাসেদুর রহমান সোহেলসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া সমাবেশে বিপুলসংখ্যক চিকিৎসক অংশ নেন।
এমএসএম / এমএসএম
সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ
জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
আজিমপুর ও হাজারীবাগে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত অংশ অপসারণ, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
Link Copied