জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, দলীয় পদ ব্যবহার করে অনিয়ম এবং দলীয় সম্পদ কুক্ষিগত করার অভিযোগে জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান হিরুকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ তারিখে গৃহীত রেজুলেশন নং-৫৩ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়টি উঠে আসে। সূত্রের দাবি, তিনি দীর্ঘ ৪২ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকলেও পার্টির উন্নয়নে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি। এছাড়া পার্টির সম্পত্তি কুক্ষিগত করে অবৈধভাবে কেনাবেচা ও ভাড়া দেওয়া এবং অগ্রিম ভাড়ার টাকা গ্রহণের পর ভাড়াটিয়াদের ফেরত না দেওয়াসহ দলকে হেয় প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগগুলো তদন্তে জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৪ আগস্ট তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর মো. মুজিবুর রহমান হিরুর বিরুদ্ধে গঠনতন্ত্রের একাধিক ধারা ও অনুচ্ছেদ—ধারা ৩, ৭(ক)-এর অ, খ, গ, ঘ, ঙ ও জ, ৯, ৯(ক) এবং অনুচ্ছেদ ৪৬, ৫৭, ৫৮(ক) ও ৫৮(গ)—লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটির উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. মুজিবুর রহমান হিরুকে জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর আকন স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
aliul / aliul
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত
নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার
অবৈধ দখল-উচ্ছেদে নেতৃত্ব দিয়ে বদলি নির্বাহী প্রকৌশলী
জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার
সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ
জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
আজিমপুর ও হাজারীবাগে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত অংশ অপসারণ, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার