ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ রাত ৮:১৩

‎​সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মিরপুর কালশী মোড়ের ব্যবসায়ী মো: মাহবুব আলম শেখ

‎রাজধানী ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।  

‎​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: মাহবুব আলম শেখ বলেন, "মিরপুরে তিন আইয়ের বাহিনী" শীর্ষক অপরাধ বিষয়ক প্রতিবেদনে তার নাম জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই এবং প্রতিবেদকের এই লেখার সাথে তিনি তীব্র দ্বিমত পোষণ করেন।  

‎​তিনি জানান, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে কালশী মোড়ে অত্যন্ত সুনামের সাথে হার্ডওয়্যার, ফার্নিচার, গাড়ি শো-রুম এবং আবাসন ব্যবসা পরিচালনা করে আসছেন। তালতলা প্রজেক্ট এলাকায় তার ক্রয়কৃত সম্পত্তির কিছু অংশ আবাসন ব্যবসায়ী মোহাম্মদ আলী নিজের সম্পত্তি বলে দাবি করায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।

‎​তিনি আরও উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনে মফিজুর রহমান মামুন, জিমিল রহমান, মশিউর রহমান, মো: ইব্রাহিম, মো: মোজদার ও শাহাদতসহ যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাদের সাথে তার কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ বা সম্পর্ক নেই। সি এস ও আর এস খতিয়ান অনুযায়ী তিনি আইনগতভাবেই তার জমি ভোগদখল করে আসছেন। অথচ একটি কুচক্রী মহল রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে তাকে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই মনগড়া তথ্য ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। 

‎​সংবাদ সম্মেলন থেকে তিনি এই মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং এই হয়রানি ও প্রতারণা থেকে মুক্তি পেতে ঢাকা-১৭ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার