রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
অদ্য ৩০-০৯-২০২৬ তারিখ জনাব অনুপম দাস অনুপ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'গোজো রামেন, হোল্ডিং-৪০, গরীবে নেওয়াজ রোড, সেক্টর-১৩, উত্তরা ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত রেস্টুরেন্টের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনা করতে দেখা যায়; রান্নাঘরে বাসি খাবার ও পোড়া তেল পাওয়া যায়; ফ্রিজে কোন প্রকার লেবেল সংযোজন ব্যতিরেকে খাদ্যোপকরণ সংরক্ষণ করতে দেখা যায়; আমদানিকারকের তথ্যবিহীন বিদেশী খাদ্যোপকরণ সংরক্ষণ করতে দেখা যায়; বাধ্যতামূলক নিবন্ধন সনদ অর্থাৎ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে জনাব মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন; জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত
নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার
অবৈধ দখল-উচ্ছেদে নেতৃত্ব দিয়ে বদলি নির্বাহী প্রকৌশলী
জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার
সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ
জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ