ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মিরপুরে হাসপাতালে হামলা ও ভাঙচুর

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ১২:৪৯

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)-কে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তাঁকে লিখিতভাবে এ পদত্যাগের নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

​জানা গেছে, মিরপুরের চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটিতে নজিরবিহীন হামলা ও দখলচেষ্টার ঘটনায় সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর অবস্থান নেওয়া হয়। ঘটনার পরপরই তদন্তে ওই সংসদ সদস্যের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।

​এর আগে একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি তাৎক্ষণিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। রাজনৈতিক বা জনপ্রতিনিধিত্বের প্রভাব খাটিয়ে যেকোনো ধরনের দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার

অবৈধ দখল-উচ্ছেদে নেতৃত্ব দিয়ে বদলি নির্বাহী প্রকৌশলী

জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার

সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ

জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

আজিমপুর ও হাজারীবাগে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত অংশ অপসারণ, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ