ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-১০-২০২১ বিকাল ৫:১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মানবাধিকার কর্মী মাধব দত্ত, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ¦ল, প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইয়ারব হোসেন, প্রেসক্লাব সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম.কে হাসান, প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগে বাধা দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের বহু মানুষকে পিটিয়ে জখম করা হয়েছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩