ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাম্প্রদায়িক সন্ত্রাসের সাতক্ষীরায় আ’লীগের প্রতিবাদ সমাবেশ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-১০-২০২১ বিকাল ৫:২৭

বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সারাদেশে সাম্প্রদায়িক হানা হানির পায়তারা চালাচ্ছে, চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেল ৪টায় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক মো. আফসার আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, নির্বাহী সদস্য নাজমুন আসিফ মুন্নি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল,

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান বাবু সানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন,,“ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সারাদেশে সাম্প্রদায়িক হানা হানির পায়তারা চালাচ্ছে। বঙ্গবন্ধুসহ তার পরিবারকে যারা হত্যা করেছে তারাই বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেশকে অস্থিতিশীল করতে ও উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ