ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:৫

‎বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলাকালে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
‎
‎শিক্ষার্থীদের দাবিগুলো হলো—বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করা এবং বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তর করা।
‎
‎এর আগে, একই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার বিভাগের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ক্লাস ও পরীক্ষা বর্জন করেন তারা।
‎
‎আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এক বছরেরও বেশি সময় ধরে তারা এ দুই দাবি জানিয়ে আসছেন। বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের পক্ষে সুপারিশ করেছে। শনিবারের সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রত্যাশায় প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়েছেন তারা।
‎
‎শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পরও এর চূড়ান্ত বাস্তবায়ন হয়নি। কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে অনশনে বসবেন বলেও জানান আন্দোলনকারীরা।
‎
‎শিক্ষার্থীদের দাবি, বিভাগের পাঠ্যক্রমে কমিউনিকেশন, মিডিয়া ও ফিল্ম-সংশ্লিষ্ট বিষয় পড়ানো হলেও বর্তমান নামের মধ্যে ‘কমিউনিকেশন’ শব্দটি নেই। এতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নিজেদের একাডেমিক পরিচয় তুলে ধরতে সমস্যায় পড়তে হয়। নাম পরিবর্তন করা হলে বিভাগের পাঠ্যক্রম ও একাডেমিক পরিচয়ের মধ্যে আরও সামঞ্জস্য তৈরি হবে বলে মনে করেন তারা।
‎
‎এ ছাড়া ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন সামাজিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, এতে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে বিভাগের পরিচয় আরও স্পষ্ট হবে।
‎
‎বিভাগীয় সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীরা এ দুই দাবিতে স্মারকলিপি দেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম ও অনুষদ পরিবর্তনের বিষয়ে সুপারিশ করা হয়। ২০২৫ সালের নভেম্বরে সিন্ডিকেটের সিদ্ধান্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৯ জানুয়ারি বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের প্রাথমিক সুপারিশ করা হয়।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর আগে জানিয়েছিলেন, বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে নেওয়া হবে। বিষয়টি তাঁর একক সিদ্ধান্তে বাস্তবায়ন সম্ভব নয়; এ জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন।
‎
‎শনিবার সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য