ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে প্রবাসী সনাতনীদের দুবাই কনস্যুলেটে স্বারকলিপি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-১০-২০২১ বিকাল ৫:৩৬

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, পূজামন্ডপ ও প্রতিমা ভাংচুর এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে আরব আমিরাতে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেলের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বারকলিপি প্রদান ও কনস্যুলেট প্রাঙ্গনে মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অজিত কুমার রায়,প্রকৌশলী উত্তম হাওলাদার, বলদেব নিতাই চন্দ্র দাস, সাংবাদিক সনজীত কুমার শীল, সুজন চক্রবর্ত্তী, সুনীল কুমার, শীল, সুজন দত্ত, সন্জিত দেবনাথ, সুজন শর্মা,পন্কজ ঘোষ, মিহির শর্মা, শিবলু দাশ, অলক কর্মকার ও কাজল দেবনাথ প্রমূখ। মানববন্ধন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের উপর চলমান নির্যাতন বন্ধ ও প্রত্যকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্বেও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন,প্রতিমা ও পূজামন্ডপে ধবংসাত্নক হামলা অপ্রত্যাশিত ও দুঃজনক। উপস্থিতি হিন্দু নেতারা বলেন,সকল অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন আমরা যারা ১৯৭১ সালে দেখি নাই, তা আমরা ২০২১ সালে এসে তা দেখতে পাচ্ছি। অসাম্প্রদায়িক বাংলাদেশে সকলের বসবাসযোগ্য হওয়া চাই। সংখ্যালঘু হওয়া কোন অপরাধ নয়। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারা অপরাধ।মানববন্ধনে ব্ক্তারা আরও বলেন, যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যারা করেছেন তাদের শাস্তি ও ফাঁসি দাবি করেন। আমরা সরকারের কাছে সুরক্ষা আইন দাবি করছি।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন