অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের মূলমন্ত্র ‘উই সার্ভ’ (আমরা সেবা করি) ধারণ করে মানবসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালির আয়োজন করেছে লায়ন্স জেলা ৩১৫ বি ওয়ান, বাংলাদেশ। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অক্টোবর সার্ভিস ২০২৬ উদযাপন উপলক্ষে এ র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় আগারগাঁও পর্যটন ভবনের সামনে থেকে জিএটি এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন করেন। পরবর্তীতে র্যালিটি সুশৃঙ্খলভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগারগাঁওস্থ লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে এসে শেষ হয়।
র্যালিতে জেলা ডিজি টিম, প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ, জেলা ক্যাবিনেট সদস্য, বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক লায়ন ও লিও সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
লায়ন্স জেলা ৩১৫ বি ওয়ানের জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার, এমজেএফ (২০২৬-২৭)-এর নেতৃত্বে অক্টোবর মাসজুড়ে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ধারাবাহিক মানবিক ও সেবামূলক কর্মসূচি পরিচালিত হবে। গভর্নরের এবারের স্লোগান ‘মোর হ্যান্ডস, মোর সার্ভিস’ (বেশি হাত, বেশি সেবা)—এই আহ্বান তুলে ধরে র্যালি শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ
রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত