সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে নবীন বরণ ও সংস্কৃতি সন্ধ্যা ২০২৬ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুল দিয়ে নবীনদের বরণ, শিক্ষার্থীদের নাচ-গান ও খুলনার মিউজিক ব্যান্ডের পরিবেশনায় মুখরিত হয় গোবিপ্রবি ক্যাম্পাস।
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
“একই সুতোয় গাঁথা মোরা, প্রাণের সাতক্ষীরা”—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা থেকে গোবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সফলতা ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে। দীর্ঘ চার ঘণ্টার এই আয়োজনে নবীনবরণ, অতিথিদের বক্তব্য, শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ -উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. খসরুল আলম এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মো. মনিরুজ্জামান।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ; প্রিয়ঙ্কর বিশ্বাস, সহকারী অধ্যাপক, আইন বিভাগ; আকাশ দাশ, প্রভাষক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের সভাপতি মোঃ শাহাজান ইসলাম।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল