বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ ল্যামোস
শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতির টুর্নামেন্টে প্রধান কোচের দায়িত্বে কে থাকবেন এই জটিলতার অবসান হয়েছে। আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আবাহনীর কোচ ম্যারিও ল্যামোসকে আমরা শ্রীলঙ্কার চার জাতির টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আজকের মধ্যেই তিনি ভিসা পাবেন এবং খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন।’ ২৫ অক্টোবর থেকে শ্রীলঙ্কার টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে।
বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন জেমি ডে। তার পারফরম্যান্সে বাফুফে সন্তুষ্ট না হওয়ায় তাকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক দূরে রাখার সিদ্ধান্ত হয়। সাফ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।
বাফুফে তাকে পুনরায় শ্রীলঙ্কা টুর্নামেন্টে দায়িত্ব দিতে চাইলেও তিনি নিতে অপারগতা প্রকাশ করেন। এত স্বল্প সময়ে নতুন কোচ এনে দলের সঙ্গে মানানসই করা কঠিন। বাফুফে বাংলাদেশে বিদেশি কোচদের মধ্যে ক্লাব পর্যায়ে থাকা ল্যামোসকে বেছে নিয়েছে। ম্যারিও ল্যামোস বাংলাদেশে প্রথম এসেছিলেন জাতীয় দলের ফিটনেস কোচ হিসেবেই। পরবর্তীতে ঢাকা আবাহনী তাকে প্রধান কোচের দায়িত্ব দেয়।
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ