কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ৪১ শিক্ষার্থীকে পাঁচ দিনব্যাপী ‘শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), কুমিল্লা।
রোববার (৪ অক্টোবর) বিসিক, কুমিল্লার জেলা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক, কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। প্রশিক্ষণটি পরিচালনা করছেন বিসিক, কুমিল্লার উপব্যবস্থাপক মো. আব্দুল্লাহ-আল-মাসুম।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া ৪১ শিক্ষার্থীকে সফল উদ্যোক্তার গুণাবলি, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, সোয়ট এনালাইসিস, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং এবং প্রজেক্ট প্রোফাইল প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হবে।
রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'এমপ্লয়েবল গ্র্যাজুয়েট' হিসেবে তৈরির উদ্দেশ্যে আইকিউএসি-র উদ্যোগে ওবিই মডেল অনুসরণ করে নতুন কারিকুলাম ডিজাইন করা হয়েছে। এতে ওয়ার্ক ইন্টিগ্রেটেড কোর্স হিসেবে 'পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট' যুক্ত করা হয়েছে, যার একটি অন্যতম মডিউল হলো 'এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট'।”
তিনি আরও জানান, “শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন' প্রোগ্রাম আয়োজন করা হয়। সেখানে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়, যার মধ্যে বিসিক অন্যতম। বিসিকের অধীনে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কুমিল্লা বিসিক শিল্প নগরীতে সরাসরি হাতে-কলমে শেখার সুযোগ পাবে।”
উল্লেখ্য, গত ১৮ আগস্ট ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে ৪২টি প্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্প্রসারণে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয়।
এমএসএম / এমএসএম
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল
কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি