জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন এবং নবনির্বাচিত মহাসচিব ঈশিতা হাসানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর পল্টনস্থ দার উস সালাম ভবনে সংস্থাটির কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মুফতি মাওলানা শেখ আজিম উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংস্থার সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লাকির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম।
সভাপতির বক্তব্যে লায়ন নূর ইসলাম বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা (ট্রাস্ট) সর্বদা গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার ও সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও পেশাদার সাংবাদিকদের কল্যাণের পাশাপাশি দেশের সাধারণ জনগণের স্বার্থরক্ষা এবং ইতিবাচক সমাজ বিনির্মাণে এ সংস্থা বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে নবনির্বাচিত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এমএসএম / এমএসএম
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ