সিংগাইরে চুরি করতে গিয়ে হত্যা : আসামিদের স্বীকারোক্তি
মানিকগঞ্জের সদর থানার পূর্ব অরঙ্গবাদ গ্রাম থেকে চুরি করে পালানোর সময় চোরদের হাতে গৃহকর্তার ছোট ভাই তারা মিয়া (৪২) হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই চোর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে থানার গোলঘরে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ওসি আরো জানান, গত ৫ জুন রাত সোয়া ৯টার দিকে সদর থানার পূর্ব অরঙ্গবাদ গ্রামের আব্দুল মালেকের বাড়িতে চুরি করে পালানোর সময় গৃহকর্তা ও তার ভাই তারা মিয়া চোরদের ধাওয়া করে সিংগাইর থানার গাড়াদিয়া এলাকায় এসে তাদের ধরে ফেলেন। এ সময় চোরদ্বয় তারা মিয়াকে রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, মামলার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের (সিংগাইর সার্কেল) নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. রহিম অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সদর থানার পূর্ব অরঙ্গবাদ গ্রামের মোকছেদ আলীর ছেলে জাহিদ হোসন (২৭) এবং একই গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে মো. শরীফকে (২৬) গ্রেফতার করেন। সেই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে মামলাটির চার্জশিট দেয়া হবে বলেও ওসি জানান।
সংবাদ সম্মেলনে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) আবুল কালাম, সেকেন্ড অফিসার মাহফুজ রানা ও সিংগাইরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা
তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার
যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২
রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ
মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত
শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত
চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন