চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ওবাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের হামলা ও চিকিৎসকদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে
সংগঠনটি।ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। ৫ অক্টোবর দেওয়া বিবৃতিতে তারা বলেন, এ বছর দেশব্যাপী হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানে সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। কর্তব্যরত চিকিৎসকদের ওপর সংঘবদ্ধ হামলা ও হেনস্তার ঘটনা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।বিবৃতিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আট বছর বয়সী শিশু ওয়াহিদ কুরশী আতানার মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনরা হাসপাতালে বিশৃঙ্খলা ও অপপ্রচার চালান। একই রাতে মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে গুরুতর অসুস্থ এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান। এতে প্রায় ৩৫ জন আহত হন।
এ ছাড়া গত ৪ অক্টোবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডার একপর্যায়ে দুই নারী চিকিৎসককে হেনস্তা করা হয়। গত ২ অক্টোবর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের হামলায় তিন চিকিৎসক আহত হন।
প্রধান বক্তব্য ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা.মো.জহিরুল ইসলাম শাকিল বলেন, কর্তব্যরত চিকিৎসকদের ওপর সংঘটিত এসব ন্যক্কারজনক হামলার ঘটনা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। চিকিৎসকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত নিরলসভাবে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সেই চিকিৎসকদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছিত করা একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ।তারা আরও বলেন,
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত হলে রোগীদের মানসম্মত ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। তাই হাসপাতাল ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।বিবৃতিতে ড্যাব নেতারা এসব ঘটনায় জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।বিবৃতিতে স্বাক্ষর করেন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।
এমএসএম / এমএসএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত