ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাইলেন প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ২:১০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে প্রায় ৫ কোটি টাকা মূল্যের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন প্রবাসী মো. আবুল কাশেম। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আবুল কাশেম। তিনি জানান, গত ১ অক্টোবর ঘটনার প্রতিকার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৩০ বছর প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ এলাকায় পৈত্রিক সম্পত্তি সংরক্ষণ, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের বসবাসের ব্যবস্থা করেন। কিন্তু সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল এবং ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ভুয়া দলিল, নামজারিতে অনিয়ম ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে।

আবুল কাশেমের অভিযোগ, জসিম উদ্দিন (বাদল)-এর নেতৃত্বে তার সম্পত্তি অন্য ক্রেতার কাছে বিক্রিতে বাধা দেওয়া হয়। পরে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১৭.২৩ শতক জমি মাত্র ১ কোটি ২১ লাখ টাকায় লিখে দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়।

এছাড়া একটি গোডাউনের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তা ছেড়ে না দেওয়া এবং বিভিন্নভাবে আর্থিক ক্ষতি করার অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তার সহোদর বোন নোহেরাকে ব্যবহার করে জমি নামজারির চেষ্টা করা হয়। বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন করার পর ওই নামজারি বাতিল করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

সম্পত্তি দখলের উদ্দেশ্যে বাটোয়ারা ও নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন আবুল কাশেম।

অভিযোগে জসিম উদ্দিন (বাদল), গোলাপ মিয়া, ফারুক মিয়া, সেলিম মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল হালিম ও দলিল লেখক সেলিম মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আশুগঞ্জ ও বাহাদুরপুর ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও নথি ও নামজারি সংক্রান্ত অনিয়মে জড়িত থাকার অভিযোগ করেন তিনি।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগের বিষয়ে জসিম উদ্দিন (বাদল) ও অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

সংবাদ সম্মেলনে আবুল কাশেম তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্তে পুলিশের সিআইডি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এমএসএম / এমএসএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ