জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগ থেকে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৫ জন কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাঁর অফিস কক্ষে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন।
এ সময় উপাচার্য বলেন, এই অর্জন শুধু তোমাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি গোবিপ্রবি'র আইন বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের গর্ব। তোমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, আইন বিভাগের চেয়ারম্যানসহ বিভাগের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ১৮তম জুডিশিয়ারিতে গোবিপ্রবি আইন বিভাগের ৫ জন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বড় মাইলফলক।
এমএসএম / এমএসএম
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল
কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা