ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সায়েন্টিফিক সেমিনার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না। রোগের বিস্তার ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ জরুরি। তিনি দ্রুত রোগী শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, চিকিৎসক সমাজের পাশাপাশি সাধারণ মানুষকেও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক খালেকুজ্জামান দীপু, সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মো. সায়েম, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ড্যাবের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মুজিবুল হক দোয়েল, হলি ফ্যামিলি ড্যাবের সভাপতি ডা. কে এম মাসুদ আক্তার জিতু এবং সাধারণ সম্পাদক ডা. কে এম জিয়াউর রহমান।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত