ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে ছুরিকাঘাতে তরুন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছে। সদর উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বুধবার ২০ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শেখ আকাশ (১৯)। তিনি সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের উত্তরপাড়া এলাকার শেখ হুমায়ুনের ছেলে। এ ঘটনায় ফায়েজ, আরমান, রাকিব ও মাসুম আহত হন। তারা সবাই আকাশের বন্ধু।
স্থানীয়রা জানায়, মাসখানেক আগে সুলতানপুরে একটি মাহফিলে তুচ্ছ বিষয় নিয়ে আকাশের সঙ্গে একই এলাকার রিফাত মিয়ার বিরোধ সৃষ্টি হয়েছিল। এ নিয়ে তাদের মারামারিও হয়েছিল। বুধবার সন্ধ্যায় সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিলেন আকাশ। এ সময় শত্রুতার জেরে আকাশের ওপর এলোপাতাড়ি হামলা চালান রিফাতের নেতৃত্বে একদল যুবক। আকাশকে বাঁচাতে গেলে বন্ধুদের ওপরও হামলা চালান তারা। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আকাশ নিহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied