ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১১:২০
রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান
রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস বা বাতরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক সময়ে রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ বৈজ্ঞানিক কর্মসূচি ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টায় নিটোরের কনফারেন্স হল-২-এ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।এতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন,বিশেষজ্ঞ প্যানেলের আলোচনা, সভাপতির বক্তব্য এবং সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। কর্মসূচিতে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। সকাল ৮টা ২০ মিনিটে আর্থ্রাইটিস বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এরপর সকাল ৮টা ৪০ মিনিটে বিশেষজ্ঞ প্যানেলের আলোচনা এবং ৮টা ৫৫ মিনিটে সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টা ১০ মিনিটে রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একটি র‍্যালি বের করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিটোরের পরিচালক ওবাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা.মো.আবুল কেনান। তিনি বলেন, আর্থ্রাইটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক সময়ে রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্যসচেতনতা বাতরোগের জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি আরও বলেন, হাড় ও জোড়ার সুস্থতা রক্ষায় নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার বিকল্প নেই। আর্থ্রাইটিসের লক্ষণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে রোগের জটিলতা কমানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন নিটোরের পিংক ইউনিট-১-এর সহকারী রেজিস্ট্রার ডা.মো. কামরুজ্জামান। তিনি Basic Concept of Arthritis, Classification and Clinical Presentationশীর্ষক আলোচনায় আর্থ্রাইটিসের মৌলিক ধারণা,

শ্রেণিবিন্যাস ও ক্লিনিক্যাল উপস্থাপনা তুলে ধরেন। 

এ ছাড়া নিটোরের ভায়োলেট ইউনিট-২-এর সহকারী অধ্যাপক ডা. মো.জিয়াউল হাসান Overview and Management of Osteoarthritisশীর্ষক প্রবন্ধেঅস্টিওআর্থ্রাইটিসের সামগ্রিক চিত্র, রোগ নির্ণয় এবংচিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ ওয়াকিল আহমেদ, অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা.মো.আবু আওয়াল শামীম, অধ্যাপক ডা.মো.তাজুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ সেরাজুস সালেহীন,অধ্যাপক ডা. মো.মাসুদুর রহমান, অধ্যাপক ডা.মো.মিজানুর রহমান এবং অধ্যাপক ডা.মুহাম্মদ সাঈদ মাহমুদ।অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওবাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা.এরফানুল হক সিদ্দিকী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেন।এ ছাড়া নিটোরের রেড ইউনিট-১-এর সহকারী অধ্যাপক ডা.গোলাম মাহমুদ সুহাস প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন বিশেষজ্ঞদের আলোচনায় আর্থ্রাইটিসের বিভিন্ন ধরন,রোগ নির্ণয়, চিকিৎসা এবং

অস্টিওআর্থ্রাইটিসের কার্যকর ব্যবস্থাপনার নানা দিক গুরুত্ব পায়। তাঁরা রোগের লক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।আয়োজকদের আশা,এ ধরনের বৈজ্ঞানিক কর্মসূচির মাধ্যমে চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে। পাশাপাশি বাতজনিত রোগের আধুনিক চিকিৎসা, প্রতিরোধ এবং ব্যবস্থাপনা সম্পর্কে চিকিৎসক ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

aliul / aliul

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা