এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ফরাসি প্রতিযোগিতা লিগ ওয়ানে লিলের ডিফেন্ডার তিয়াগো সান্তোস ফুটবলারদের আতঙ্ক অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছেন। এখন তাকে কড়া ট্যাকল করা প্রতিপক্ষ লে হাভরের মিডফিল্ডার আমির রিচার্ডসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে লিলে।
লিলের ১-০ ব্যবধানের জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে লে হাভরের মিডফিল্ডার আমির রিচার্ডসনের ট্যাকলের শিকার হয়ে তার ডান হাঁটুর ‘অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট’ ছিঁড়ে যায় ও ‘মেনিসকাস’ ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ২৪ বছর বয়সী সান্তোসকে। এটিকে লিলে ‘অনিয়ন্ত্রিত এবং ভয়ঙ্কর’ ট্যাকল বলে উল্লেখ করেছেন।
রিচার্ডসনের ওই ঘটনাকে রেফারি ফাউল হিসেবে বিবেচনা করলেও তাকে কোনো কার্ড দেখাননি। তবে লিলের মতে, সেটি লাল কার্ড পাওয়ার উপযোগী ছিল এবং তারা লিগ গভর্নিং বডিকে (এলএফপি) বিষয়টি শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোরও আবেদন জানিয়েছে। একইসঙ্গে ম্যাচ অফিসিয়ালদের কাছে ওই ফাউলের ভিডিও পর্যালোচনা প্রক্রিয়াও জানতে চেয়েছে লিলে।
লে হাভরের মিডফিল্ডার রিচার্ডসনের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে লিলে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লিলে ক্লাব সম্ভাব্য সব আইনি পথ খতিয়ে দেখছে এবং নিজেদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় যেকোনো আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। নিজের অধিকার রক্ষায় তিয়াগো যে পদক্ষেপই নেওয়ার সিদ্ধান্ত নিক না কেন, ক্লাব তাকে তাতে সহায়তা করবে।’
যদিও ক্লাবটি লিগ ওয়ানের বিদ্যমান নীতিমালার প্রতি সম্মান প্রদর্শনের কথা জানিয়েছে। একইসঙ্গে সান্তোসের দ্রুত পুনর্বাসন কামনা করছে লিলে। এই ঘটনায় এখনও ফ্রান্স ফুটবল ফেডারেশন এবং এলএফপি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ২০২৪ সালেও একবার বাঁ পায়ে এসিএল ইনজুরিতে পড়েছিলেন সান্তোস।
aliul / aliul
বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন
হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা
ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল
বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস
মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে
‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’
মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে
চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন
সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?
দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়
রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা
রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়