নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
মাংসপেশি ও হাড়-সংশ্লিষ্ট টিউমার, বিশেষ করে জায়ান্ট সেল টিউমারের চিকিৎসায় ডেনোসুম্যাবের ব্যবহার, কার্যকারিতা ও ভূমিকা নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় নিটোর হাসপাতালের কনফারেন্স হল-২-এ প্রতিষ্ঠানটির অর্থো-অনকোলজি ইউনিটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন। বৈজ্ঞানিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের প্রয়োগ, চিকিৎসা ব্যবস্থাপনায় এর ভূমিকা এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সেমিনারে সভাপতিত্ব করেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান।বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা.মোহাম্মদ ওয়াকিল আহমেদ, অধ্যাপক ডা.মোহাম্মদ সিরাজুস সালেহীন, অধ্যাপক ডা.মুহাম্মদ সাঈদ মাহমুদ, অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ডা.মো.মিজানুর রহমান, অধ্যাপক ডা.মো. আবু আওয়াল শামীম, অধ্যাপক ডা.মো. কামরুজ্জামান এবং অধ্যাপক ডা.মো. তোফায়েল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেড ইউনিট-১-এর সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহমুদ সুহাস।
সেমিনারে মাংসপেশি ও হাড়-সংশ্লিষ্ট টিউমার, বিশেষ করে জায়ান্ট সেল টিউমারের চিকিৎসায় ডেনোসুম্যাবের প্রয়োগ, চিকিৎসা ব্যবস্থাপনায় এর সম্ভাব্য ভূমিকা এবং এ-সংক্রান্ত আধুনিক বৈজ্ঞানিক ধারণা নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে এ ধরনের টিউমারের চিকিৎসায় বিদ্যমান পদ্ধতি এবং ওষুধের ব্যবহারিক দিক তুলে ধরেন।আয়োজকদের মতে, এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞানও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি হাড়ের টিউমার চিকিৎসায় নতুন চিকিৎসা-অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য ও বৈজ্ঞানিক ধারণা সম্পর্কে চিকিৎসকদের জ্ঞান সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখে।সেমিনারে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানের একপর্যায়ে নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো.আবুল কেনান বিশেষজ্ঞ অধ্যাপকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।উক্ত প্রোগ্রামে ধন্যবাদ জ্ঞাপন করেন আহাম্মদ শরীফ, সেলস ম্যানেজার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
aliul / aliul
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন