ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে জেলা কমিটির সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ৪:৩২
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন- সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
 
সভায় জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে বিজিবিকে সীমান্ত এলাকায় সচেতনতামূলক কর্মকাণ্ড জোরদার করে মাইকিংয়ের জন্য বলা হয়। সীমান্ত দিয়ে প্রবেশকারীদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করে করোনা পরীক্ষা করানো হবে বলে জানানো হয়। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী, ভানোর, দুওসুও ও পৌর শহরের কালীবাড়ী ও হাজীপাড়া এলাকাকে করোনা আক্রান্তের সংখ্যা বেশি চিহ্নিত করে ওই এলাকাগুলোতে আক্রান্ত বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও প্রয়োজনে আক্রান্ত এলাকায় লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়