এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
রিয়াল মাদ্রিদের জার্সিতে ম্যাচ খেলার সময় পাচ্ছেন না। অথচ গত মৌসুমে ধারে (লোন) ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও–তে যোগ দিয়ে ফর্ম দেখিয়েছেন তিনি। আশায় ছিলেন এবার বুঝি নতুন কোচ হোসে মরিনিয়োর দলে সুযোগ মিলবে। তবে ভাগ্য বদলায়নি, উল্টো ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় আছেন। এদিকে, ব্রাজিলের এই বিস্ময়বালককে পেতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব। তাদেরও হতাশ করলেন রিয়াল কোচ।
টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এন্ড্রিকের প্রশংসা করে মরিনিয়ো বলছেন, ‘এটা (দলবদলের কথা) ভুলে যান, আগ্রহী ক্লাবগুলোর কথাও ভুলে যান। আপনাদের বরং বসে অপেক্ষা করা উচিত, নইলে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন। এন্ড্রিক এমন একজন খেলোয়াড়, যাকে আমি ভীষণ পছন্দ করি। তার অসাধারণ সম্ভাবনা রয়েছে। আর সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
‘যে ক্লাবই তাকে পেতে আগ্রহী হবে, তাকে আমার সঙ্গে কঠিন লড়াই করতে হবে। কারণ, আমি বিশ্বাস করি, এন্ড্রিককে ধারে পাঠানোর প্রয়োজন নেই। সে এখানেই দারুণ সফল হবে’, আরও যোগ করেন পর্তুগিজ এই কোচ।
এর আগেও বেশ কয়েকবার মরিনিয়ো এন্ড্রিকের প্রশংসা করেছেন। তবে রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনও নিয়মিত খেলার সুযোগ পাননি ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। সম্প্রতি খবর বেরিয়েছে, আগামী জানুয়ারির দলবদলে ব্রাজিল ফরোয়ার্ডকে ধারে নিতে আগ্রহী ইতালির ক্লাব রোমা ও এসি মিলান। গত ৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন এন্ড্রিক। তবে মরিনিয়োর অধীনে খেলার সুযোগ সীমিত থাকলেও তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন।
মৌসুমের শুরুতে চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এন্ড্রিককে। এরপর সুস্থ হয়ে ফিরলেও এখনও পর্যাপ্ত খেলার সুযোগ পাননি তিনি। এ প্রসঙ্গে রিয়াল কোচ বলছেন, ‘প্রাক-মৌসুম প্রস্তুতির পর মৌসুমের শুরুতে সে চোটে পড়ে। সেই চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এটা সত্যি যে, আমি নিজেও তার সঙ্গে কথা বলেছি। সুস্থ হয়ে ফেরার পরও সে এখনও সুযোগ পায়নি।’
সাম্প্রতিক একটি ম্যাচের পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সৌভাগ্য ছিল আমাদের জন্য (তাকে নামতে হয়নি), কিন্তু এটি আবার তার জন্য দুর্ভাগ্যজনক। আমরা যখন গোল করি, তখন সে মাঠে নামার অপেক্ষায় ছিল। বলতে গেলে গোল করার প্রায় সেই মুহূর্তেই তার মাঠে নামার কথা ছিল। এরপর যখন আমরা এগিয়ে যাই এবং ১০ জন নিয়ে খেলছিলাম, তখন কোচের সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য বিকল্প বেছে নেওয়াটা স্বাভাবিক।’
aliul / aliul
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি