ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ছতুরা শরীফ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ দুইজন নিহত। বৃহস্পতিবার ২১ অক্টোবর রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ছতুরা শরীফ নামক স্হানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ (৩৫) ও নবীনগর উপজেলার শিবপুর গ্রামের ওমর ফারুকের ১৩ মাস বয়সী মেয়ে হাবিবা। শিক্ষক আব্দুল ওয়াহেদ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় স্মৃতি বেগম (৩০), তামিমা (১৩), ওয়াফি (৫), রোকসানা আক্তার (৩৮), কারুমা (১০) নামে আরো পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।দুর্ঘটনায় আহত রোকসানা আক্তার জানান, কুমিল্লা অভিমুখী তাদের অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের অতিরিক্ত আলোর কারণে হয়তো ট্রাকটিকে খেয়াল করেননি অটোরিকশার চালক।
আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইওয়ে থানা পুলিশ বিষয়টি দেখভাল করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আহত দু’জন মারা যান বলে জানতে পেরেছেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied