তানোরে আ’লীগের চেয়ারম্যান মালেকসহ ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল
রাজশাহী তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ১ জন ও সদস্যপদে ১৫ জনসহ ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। গতকাল (২১ অক্টোবর) প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে সন্ধ্যার পর তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল ২১ আক্টোবর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাজশাহীস্থ ন্যাশনাল ব্যাংকে ২৮ লক্ষ টাকা ঋণ খেলাপির দায়ে উপজেলার সরনজাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. আব্দুল মালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়াও কলমা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাপ হোসেন তার সারের ডিলার শীপ থাকায় প্রার্থীতা বাতিল করা হয়। একই কারণে বাধাঁইড় ইউপিতে গোলাম মোস্তফার প্রার্থীতাও বাতিল করা হয়েছে। ওই একই ইউপিতে ঋণ খেলাপির দায়ে মোয়াজ্জেম হোসেনেরও প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে, তারা প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
প্রসঙ্গ, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আর ২৮ অক্টোবর প্রতীক বরাদ্ধ শেষে আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied