ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ১১:১৭

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে গিয়ে গত আসরে হোবার্ট হারিকেন্সের সেরা বোলার হয়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশি এই তারকা লেগস্পিনারকে আবারও তারা নতুন মৌসুমের জন্য দলে নিয়েছে। অ্যাডাম জাম্পার সঙ্গে রিশাদের উপস্থিতি দলের লেগস্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে আশা হোবার্টের।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিটি। গত বছর হোবার্টের জার্সি গায়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন রিশাদ। ১২ ম্যাচে ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।

দারুণ বোলিংয়ের সুবাদে মৌসুম শেষে স্বীকৃতিও পেয়েছেন বাংলাদেশের এই তারকা। হারিকেন্সের বর্ষসেরা বিবিএল খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন রিশাদ। তবে পরবর্তী আসরে আবারও হোবার্টের হয়ে খেলতে তার আগ্রহ বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস।

বিমস বলেছেন, ‘রিশাদ আমাদের কাছে পরিষ্কার করে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করেছে। অ্যাডাম জাম্পাকে যুক্ত করায় আমাদের দলের গঠন কিছুটা বদলে গিয়েছিল। কিন্তু রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন হারিকেন্সে ফিরতে এতটা আগ্রহী, তখন তাকে ফিরিয়ে আনার সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখতে চেয়েছি।’

রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে বিমস বলেন, ‘গত মৌসুমে সে আমাদের জন্য অসাধারণ ছিল। প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে মৌসুম শেষ করা তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করে।’ আগামী ১২ ডিসেম্বর থেকে বিগ ব্যাশের ১৬তম আসর শুরু হবে।

একই দলে দুই মানসম্পন্ন লেগ স্পিনার থাকায় কন্ডিশন ও প্রতিপক্ষের সঙ্গে মিলিয়ে বোলিং আক্রমণ সাজানোর সুযোগ বাড়বে বলেও মনে করেন বিমস, ‘এখন আমাদের দলে উচ্চমানের দুজন লেগস্পিনার রয়েছে, যাদের শক্তির জায়গা আলাদা। ফলে কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাদের সামনে বেশ আকর্ষণীয় কিছু বিকল্প থাকবে। গত গ্রীষ্মে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। দুজনকে একই দলে পাওয়ায় আমাদের কৌশলগত নমনীয়তা অনেক বাড়বে এবং বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ হবে।’


বিগ ব্যাশের ১৬তম আসরে হোবার্ট হারিকেন্সের স্কোয়াড

মার্কাস বিন, আইন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা

aliul / aliul

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড