ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাবেক এমপি রানার সংবাদ সম্মেলন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ৪:৩৬

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানায়েছেন। টাঙ্গাইল প্রেসক্লাবে সোমবার (৭ জুন ) বেলা সাড়ে ১১টায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

আমানুর রহমান খান রানা বলেন, গত ১ জুন সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। আমি নাকি তপন রবিদাস নামে এক ব্যক্তিকে রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি প্রদান করেছি। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে তাকে শহর ছেড়ে চলে যেতে বলেছি। তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে তপন রবিদাস নামে কোনো ছেলেকে আমি চিনি না। কখনো দেখিওনি। এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক সাজানো নাটক, যার কুশীলবরা পর্দার আড়ালে রয়েছেন।

আমানুর রহমান খান রানা বলেন, আমি একটি মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় দীর্ঘ ৩৪ মাস ২১ দিন কারাবন্দি ছিলাম। এমন কোনো ষড়যন্ত্র নেই, যা আমাকে আটকে রাখার জন্য করা হয়নি। কিন্তু মহান আল্লাহর মেহেরবানী ও অসীম রহমতে সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমি ২০১৯ সালের ৯ জুলাই জামিনে মুক্ত হই। তখন আমার বিরুদ্ধে নতুন করে হাইব্রিড আওয়ামী লীগাররা ষড়যন্ত্রের নীল নকশা তৈরি শুরু করতে থাকে। আমি জেলখানা থেকে বের হওয়ার পর একটি গোপন বৈঠকে মিলিত হয় তারা।

তিনি একজন সংসদ সদস্য ও দুজন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে বলেন, টাঙ্গাইলে সুকৌশলে আরো একটি অপকর্ম করে জজ মিয়া নাটক সাজিয়ে আমাকে নতুন করে তারা ফাঁসাতে চেয়েছিল।  বিষয়টি আমি জানার পর প্রশাসনকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং আওয়ামী লীগের হাইকমান্ডকে অবগত করি। তাদের সতর্ক নজরদারিতে কুচক্রী মহলের পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু তারা থেমে থাকেনি। তপন রবিদাসের সংবাদ সম্মেলনও কুচক্রী মহলের ষড়যন্ত্রের অংশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন তালুকদার, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরিফ হোসেন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব প্রমুখ।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত