ঢাকা জেলা পুলিশের উদ্যোগে অভিশপ্ত আগস্ট নাটকের মঞ্চায়ন
বাংলাদেশ পুলিশ নাট্যদলের পরিবেশনায় ‘অভিশপ্ত আগস্ট’ নামে বক্তব্যধর্মী একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধা ৬ টায় প্রথম শো এবং রাত ১০ টায় দ্বিতীয় শো সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে মঞ্চন্থ করা হয়।
নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়।
এ সময় অডিটোরিয়ামে ভর্তি দর্শকদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। নাটকটির গবেষণা ও তথ্য সংকলনে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান এবং নাট্য রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।
বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় ঢাকা জেলা পুলিশের আয়োজনে নাটক মঞ্চায়নের পর পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাজহারুল ইসলাম বলেন, অভিশপ্ত আগস্ট নাটকটিতে একটি ইতিহাসকে জীবন্ত করে তুলে দিয়েছে দর্শকদের সামনে । দর্শকবৃন্দ যারা বিভিন্ন মাধ্যমে ১৫ ই আগস্ট সম্বন্ধে জেনেছেন আমি বিশ্বাস করি এখানে তাদের কাছে এটি ভিন্ন মাত্রা যোগ করেছে এবং তাদের মনের মধ্যে এটি শক্ত ভিত এর গাঁথুনি তৈরি হয়েছে। নাটকটির মাধ্যমে ১৫ ই আগস্টের প্রকৃত তথ্য দেখানো হয়েছে কিভাবে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল।
অসাধারণ উপস্থাপনার জন্য নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইতিহাসকে যেভাবে ছোট্ট একটি মঞ্চ নাটকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন এটি আমার দেখা শ্রেষ্ঠ নাটকগুলোর মধ্যে অন্যতম।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,জীবনে যত নাটক দেখেছি আমার জীবনের শ্রেষ্ঠ নাটক অভিশপ্ত আগস্ট। মঞ্চায়নটি দেখার পর একটি পৈশাচিক ঘটনার বিবরণ দর্শকদের মাঝে আরো স্পষ্ট হয়েছে। সারাদেশে এটি প্রচারের জন্য পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।
পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পঁচাত্তরের পর ১৫ আগস্ট নিয়ে যে অপপ্রচার হয়েছে। সারাদেশে যদি এই নাটকটি উপস্থাপন করা যায় এবং পুলিশ বাহিনীর সদস্যরাই যদি অভিনয় করে তাহলে সমাজ উপকৃত হবে। বঙ্গবন্ধু কে ছিলেন নতুন প্রজন্ম উপলব্ধি করতে পারবে এবং বঙ্গবন্ধুর সপরিবারকে কিভাবে নৃশংস হত্যা করা হয়েছিল এটি জানতে পারবে এবং তাদের মনের মধ্যে একটি পরিবর্তন আসবে।
এসময় ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ হিল কাফী, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোবিন্দ আচার্য, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক ফিরোজ কবির সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সেখানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম। সঞ্চালনা করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: আল আমিন।
এমএসএম / এমএসএম
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং
টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি
Link Copied