রংপুর বিভাগীয় হিমাগার মালিকগণের মত বিনিময় সভা
আলুর সার্বিক পরিস্থিতি ও ২০২২ইং সংরক্ষন মৌসুমে করনীয়’’ বিষয় নিয়ে রংপুর বিভাগীয় হিমাগার মালিকগণের এক মত বিনিময় সভা রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি, বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি, মোতাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর কর্ণধর মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এছাড়া মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও বগুড়া জেলা হিমাগার মালিক সমিতির সভাপতি প্রফেসর ড. হোসনে আরা বেগম, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও ইজাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসতিয়াক আহমেদ, ইউনুছ গ্রুপের এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ, রংপুর চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে হিমাগার মালিকদের বক্তব্য রাখেন দিনাজপুরের এম রহমান কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল মঈন মিনু, লালমনিরহাটের তিস্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক মোকসুদ আহমেদ, ভরসা গ্রুপের পরিচালক ও আজিজুন নেছা কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমদাদুল হক ভরসা, ঠাকুরগাঁও এর হাওলাদার কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, কুড়িগ্রামের মোস্তফা হিমাগারের পরিচালক মোঃ জাহাংগীর আলম, নীলফামারীর মুক্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম বাবু, রংপুরের ব্রাদার্স কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ একরামুল হক, বগুড়া জেলা কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ।
শুরুতেই হিমাগার মালিকগণ ‘হিমাগারসমূহে সংরক্ষিত আলুর সার্বিক পরিস্থিতি ও ২০২২ইং সংরক্ষন মৌসুমে করনীয়’’ বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত ব্যক্ত করেন। হিমাগার মালিকরা বলেন, সারাদেশে করোনায় হোটেলসহ সব কিছু বন্ধ থাকায় রংপুর বিভাগের ৮০টি কোল্ড স্টোরেজ ৫০ শতাংশ আলুই পড়ে আছে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হলেও খরচের তুলনায় বাজারে দাম কম থাকায় অনেক কৃষক ও ব্যবসায়ী হিমাগার থেকে আলু তুলছেন না। এর ফলে রংপুর বিভাগের হিমাগারে শেডভর্তি আলু পড়ে আছে। তাই সংরক্ষিত আলু দুই মাসের মধ্যে বাজারজাত করতে না পারলে আনুমানিক হাজার কোটি টাকা লোকসানের আশংকা করছেন রংপুর বিভাগের হিমাগার মালিকগন। তাই রংপুর বিভাগের হিমাগার মালিকগণ সরকারকে এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মত বিনিময় সভায় ্রংপুর বিভাগের আওতাধীন রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলার হিমাগারের মালিক-প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ