ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নাহার আহমদের পাল্টা সংবাদ সম্মেলন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৫:২৫

টাঙ্গাইলে নিহত বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ সাবেক ‍এমপি রানার সংবাদ সম্মেলনের প্রতিবাদে একই দিনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। টাঙ্গাইল প্রেসক্লাবে সোমবার (৭ জুন) দুপুরে তিনি ‍এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে নাহার ‍আহমদ বলেন, সাবেক এমপি রানা সংবাদ সম্মেলন করে টাঙ্গাইলকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ২০১৩ সালের ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে নির্মমভাবে হত্যা করে খুনিরা। তারপর টাঙ্গাইলবাসী রুখে দাঁড়ায় খুনিদের বিরুদ্ধে। এরপর গত কয়েকদিন আগে তপন রবিদাসকে পেটে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এই রানা। তাকে টাঙ্গাইল শহর ছেড়ে চলে যেতে বলে। আমরা এই খুনিদের বিচার চাই।

নাহার আহমদ আরো বলেন, খুনি রানার জামিন বাতিলপূর্বক গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে টাঙ্গাইলের মানুষকে স্বস্তি দিতে প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোর্শেদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান, শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মানিক সিকদার, নাহার আহমদের মেয়ে ফারজানা আহমদ প্রমুখ।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত