ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৭৪ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১০:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এ ভর্তিযুদ্ধ। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩.৮১ জন।

প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। এবারের ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি।

এর মধ্যে ‘ঘ’ ইউনিটে ঢাবিতে ৬১ হাজার ৮৫০ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ হাজার ৮৯৮ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ১২৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ১৭৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২০ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ১৩ জন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৭৯৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

জামান / জামান

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!