ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কাপাসিয়ায় গবাদিপশু ও পোষা প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ১২:২

গাজীপুরের কাপাসিয়ায় প্রান্তিক খামারিদের সহায়তায় গবাদিপশু ও পোষা প্রাণীর দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, টিকাদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের (জিভিএসএ) উদ্যোগে উপজেলার ডেফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে স্থানীয় খামারি ও পশু পালনকারীদের গবাদিপশু এবং পোষা প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, প্রতিষেধক টিকা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি বিভিন্ন রোগবালাই প্রতিরোধ ও আধুনিক পরিচর্যা বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতি ডা. সাফি বিন আমজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিউর রহমান এবং কাপাসিয়ার ভেটেরিনারি সার্জন ডা. সুজন হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ শাহীন মিয়া বলেন, প্রান্তিক খামারিদের সচেতন করতে এবং প্রাণিসম্পদ সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া গবাদিপশুর শরীরে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করার জন্য খামারিদের কঠোর সতর্কবার্তা দেন। তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’-এর ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়, যা প্রাণিস্বাস্থ্যের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও চরম হুমকি।

জিভিএসএ-এর সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে তৃণমূল খামারিদের সমস্যাগুলো সরাসরি জানার সুযোগ হয় এবং শিক্ষার্থীদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। তরুণ প্রজন্মের ভেটেরিনারি শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ