ঢাবির ভর্তি পরীক্ষা কেন্দ্রে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কক্ষটিতে আগুন লাগে। পরে পলাশী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়, যার একটি কেন্দ্র এই ভবন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের পঞ্চম তলার ৫০৬ নাম্বার কক্ষের একটি এসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যবসায় শিক্ষা অনুষদের এক কর্মকর্তা বলেন, ৫০৬নং রুমের পেছনের দিকে থাকা এসিটি আগে থেকেই খারাপ ছিল। সেটি মেরামতের জন্য বলাও হয়েছিল। আগে থেকেই খারাপ থাকায় আজ সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
পলাশী ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মী সবুজ মিয়া বলেন, এসি থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা অনুমান করছি শর্টসার্কিটের ফলে এ আগুন লেগেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, এসি থেকে আগুন লেগেছিল। খুব দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে। পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক