ডিআইইউতে আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা: স্বাস্থ্যঝুঁকি ও তদারকি নিয়ে ক্ষোভ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের নিম্নমান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ বেড়েই চলেছে। ক্যান্টিনের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে ১০ কর্মদিবসের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। তবে সেই আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ ওঠায় সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর তদারকি নিয়ে নতুন করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত ২০ মে প্রক্টরিয়াল টিমের আকস্মিক অভিযানের সময়ও শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর রান্নাঘর, নিম্নমানের খাবার এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন।
ওই দিন শিক্ষার্থীদের অভিযোগ শুনে প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, ক্যাফেটেরিয়ার উন্নয়ন নিয়ে বোর্ড অব ট্রাস্টিজের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এবং ঈদুল আজহার ছুটির পর ক্যাম্পাস খুললে মাত্র ১০ কর্মদিবসের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে আশ্বাসের কয়েক মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, প্রক্টরিয়াল টিম মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চালালেও সমস্যার কোনো স্থায়ী সমাধান আসছে না। ফলে প্রতিনিয়তই একই ধরনের অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অভিযানের নামে শিক্ষার্থীদের সঙ্গে চোর-পুলিশ খেলা চলছে। প্রক্টরিয়াল টিমের অভিযানের কোনো স্থায়ী সুফল দেখা যাচ্ছে না। বিভিন্ন সময়ে খাবারে পোকা পাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেবল ক্যান্টিন নয়, শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিতে প্রশাসনের সার্বিক ব্যর্থতাই এখানে স্পষ্ট।’
শিক্ষার্থীদের মতে, কেবল সাময়িক অভিযান ও সতর্কবার্তায় সীমাবদ্ধ না থেকে রান্নার উপকরণ সংরক্ষণ, পরিবেশন ও নিয়মিত তদারকিতে কঠোর প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যর্থ হলে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী সেই ‘১০ কর্মদিবসের’ বাস্তবায়ন কতটুকু হলো এবং নতুন করে খাবারে পোকা পাওয়ার পর ক্যান্টিন কর্তৃপক্ষের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে—এখন সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা লোকদেখানো অভিযানের বদলে ক্যাফেটেরিয়ার পরিবেশ ও খাবারের মান নিয়ন্ত্রণে দৃশ্যমান ও স্থায়ী পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
ইবির ‘ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ২০২৬-২৭ বর্ষের গুচ্ছের পরীক্ষায় সংহতি
মুক্তমঞ্চের পাশে নান্দনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ ও ফুড হাব নির্মাণ করছে কুবি প্রশাসন
ডিআইইউতে আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা: স্বাস্থ্যঝুঁকি ও তদারকি নিয়ে ক্ষোভ
ইবি থেকে সুপারিশপ্রাপ্ত ১৯ সিভিল জজকে সংবর্ধনা
ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কাপাসিয়ায় গবাদিপশু ও পোষা প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর