ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মুক্তমঞ্চের পাশে নান্দনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ ও ফুড হাব নির্মাণ করছে কুবি প্রশাসন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৪:৩৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন, দলগত ফটোসেশন ও সহশিক্ষা কার্যক্রমের জন্য মুক্তমঞ্চসংলগ্ন টিলার ওপর আধুনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের জন্য আধুনিক বসার ব্যবস্থা, নান্দনিক সিঁড়ি নির্মাণ, ল্যান্ডস্কেপিং এবং ছয়টি স্টল নিয়ে একটি পূর্ণাঙ্গ ফুড হাব তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রকল্পটির প্রথম ধাপের কাজের অনুমোদন ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত অ্যাসেম্বলি পয়েন্টের অন্যতম প্রধান আকর্ষণ হবে বিশ্ববিদ্যালয়ের দর্শন ও লক্ষ্য ধারণকারী একটি বিশেষ সাইনেজ। এতে খোদাই করা থাকবে চারটি মূল স্তম্ভ—‘শিক্ষা, সৃষ্টি, সংযুক্তি এবং নেতৃত্ব’। যা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানার্জন, নতুন জ্ঞানের উদ্ভাবন, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে দেশের নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়কে তুলে ধরবে। দৃষ্টিনন্দন এই স্থাপত্য কাঠামো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্র্যান্ডিং ও স্বাতন্ত্র্য বজায় রাখতে ভূমিকা রাখবে। এর পাশাপাশি কলা অনুষদের নিচের অংশে শিক্ষার্থীদের দলগত পড়াশোনা, আড্ডা ও পরিচ্ছন্ন পরিবেশে খাবারের সুবিধা নিশ্চিত করতে একটি ছয় স্টলবিশিষ্ট ফুড হাব গড়ে তোলা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ক্যাম্পাসকে আকর্ষণীয় ও শিক্ষার্থীবান্ধব রূপ দিতে প্রায় ৮০ লাখ টাকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। এর প্রথম ধাপে মুক্তমঞ্চসংলগ্ন টিলার উপরিভাগে অ্যাসেম্বলি পয়েন্ট নির্মাণের জন্য ইউজিসি থেকে প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার প্রশাসনিক অনুমোদন ও আর্থিক বরাদ্দ মিলেছে।

প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান জানান, প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ধাপে অ্যাসেম্বলি পয়েন্টের পরিধি সম্প্রসারণ এবং আধুনিক ফুড হাব নির্মাণ করা হবে। এছাড়াও মাস্টারপ্ল্যানের আওতায় বিশ্ববিদ্যালয়ের নীল বাসগুলোর পার্কিং এলাকার ল্যান্ডস্কেপিং করে পুরো চত্বরকে নান্দনিক রূপ দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিতে শিক্ষার্থীদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে একটি প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণে আমরা কাজ করছি। মুক্তমঞ্চ থেকে শুরু করে কলা অনুষদ পর্যন্ত এলাকাটি নিয়ে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান রয়েছে। প্রথম ধাপের কাজের জন্য ইউজিসির অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়া গেছে। প্রয়োজনীয় বরাদ্দ সাপেক্ষে বাকি উন্নয়নকাজগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’ সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর সমন্বিত সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এই প্রচেষ্টা এগিয়ে নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমএসএম / এমএসএম

ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’

ইবির ‘ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ২০২৬-২৭ বর্ষের গুচ্ছের পরীক্ষায় সংহতি

মুক্তমঞ্চের পাশে নান্দনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ ও ফুড হাব নির্মাণ করছে কুবি প্রশাসন

ডিআইইউতে আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা: স্বাস্থ্যঝুঁকি ও তদারকি নিয়ে ক্ষোভ

ইবি থেকে সুপারিশপ্রাপ্ত ১৯ সিভিল জজকে সংবর্ধনা

‎ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত

‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

কাপাসিয়ায় গবাদিপশু ও পোষা প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি

ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন