ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে আসছেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন, যিনি ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’ নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে ‘কালচারাল ফেস্ট ২.০’ শীর্ষক অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকেরা। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন মাশরুর এনান, যিনি ‘কেটো ভাই’ নামে পরিচিত। তাঁদের সঙ্গে থাকবেন নাজিব নিনাদ ও ফারহান পিরোম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (ডিআইইউসিসি) আয়োজন করছে ‘কালচারাল ফেস্ট ২.০ আন্তবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় নৃত্য, সংগীত, আবৃত্তি ও চিত্রকলা এই চারটি বিভাগ রাখা হয়েছে। প্রতিটি বিভাগে বিজয়ীদের জন্য থাকছে ক্রেস্ট, বৃত্তি ও সনদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাশরুর এনান, নাজিব নিনাদ ও ফারহান পিরোম। পাশাপাশি সংগীতশিল্পী বখতিয়ার হোসাইনের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছেন আয়োজকেরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী ‘কালচারাল ফেস্ট ২.০ আন্তবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’ আগামী ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রথম দিন ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে (এসটিসি) নৃত্য, সংগীত, আবৃত্তি ও চিত্রকলা বিভাগে আন্তবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন, ‘কেটো ভাই’ নামে পরিচিত মাশরুর এনান, নাজিব নিনাদ ও ফারহান পিরোম উপস্থিত থাকবেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৬। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৯৯ টাকা। আগ্রহী শিক্ষার্থীরা আয়োজকদের প্রকাশিত নিবন্ধন লিংকের মাধ্যমে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।
সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রকলার সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।
এমএসএম / এমএসএম
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
ইবির ‘ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ২০২৬-২৭ বর্ষের গুচ্ছের পরীক্ষায় সংহতি
মুক্তমঞ্চের পাশে নান্দনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ ও ফুড হাব নির্মাণ করছে কুবি প্রশাসন
ডিআইইউতে আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা: স্বাস্থ্যঝুঁকি ও তদারকি নিয়ে ক্ষোভ
ইবি থেকে সুপারিশপ্রাপ্ত ১৯ সিভিল জজকে সংবর্ধনা
ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কাপাসিয়ায় গবাদিপশু ও পোষা প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর