নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) নারী প্রতিনিধিত্বে কোটা ব্যবস্থার কার্যকারিতা ও শিক্ষকদের যৌথ গ্রন্থ রচনার সম্ভাবনা নিয়ে একাডেমিক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের ২০৪ নম্বর কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদ এবং সেন্টার ফর রিসার্চ, এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআরইডি) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘উইমেনস রিপ্রেজেন্টেশন থ্রু কোটা ইন ইন্ডিয়া: চেঞ্জেস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. প্রভাত দত্ত।
এ সময় ভারতের কোটা নীতির বিবর্তন, নারীর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব, লিঙ্গসমতা, সামাজিক ন্যায়বিচার এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কোটা ব্যবস্থার অর্জন, সীমাবদ্ধতা ও বাস্তবায়নগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা।
দ্বিতীয় পর্বে ‘কোলাবোরেটিভ বুক-রাইটিং প্রজেক্টস অ্যামং ফ্যাকাল্টি মেম্বারস’ শীর্ষক আলোচনায় শিক্ষকদের যৌথভাবে গ্রন্থ রচনা ও প্রকাশনার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় আন্তবিভাগীয় গবেষণা সহযোগিতা বৃদ্ধি, গবেষণার বিষয় নির্বাচন এবং যৌথ প্রকাশনার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র শাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।
সিআরইডির পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থাটির অতিরিক্ত পরিচালক মিলি রহমান।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়।
আয়োজকেরা জানান, এ ধরনের একাডেমিক আয়োজন শিক্ষক ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় এবং আন্তবিভাগীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে যৌথ গবেষণা, গ্রন্থ রচনা ও মানসম্মত প্রকাশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
ইবির ‘ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ২০২৬-২৭ বর্ষের গুচ্ছের পরীক্ষায় সংহতি
মুক্তমঞ্চের পাশে নান্দনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ ও ফুড হাব নির্মাণ করছে কুবি প্রশাসন
ডিআইইউতে আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা: স্বাস্থ্যঝুঁকি ও তদারকি নিয়ে ক্ষোভ
ইবি থেকে সুপারিশপ্রাপ্ত ১৯ সিভিল জজকে সংবর্ধনা
ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কাপাসিয়ায় গবাদিপশু ও পোষা প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি