গানে গানে সিআরবি আন্দোলনের প্রতিবাদে শিল্পী হাসান জাহাঙ্গীর
গানে গানে সিআরবি মাতালেন জনপ্রিয় সংগীত শিল্পী হাসান জাহাঙ্গীর; দীর্ঘ তিন মাস ধরে চলছে সিআরবি রক্ষার আন্দোলন। সিআরবি চট্টগ্রামের ফুসফুস। চট্টগ্রামের মানুষ চায়না সিআরবিতে হাসপাতাল হোক । তাই প্রতিনিয়ত চলছে আন্দোলন ,সংগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সিআরবি এলাকা পুনরায় মুখরিত হয়ে ওঠে হাজার হাজার সংগীত প্রেমি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে। বিকেল সাড়ে চারটায় জাগরণের কণ্ঠশিল্পী হাসান জাহাঙ্গীরের কণ্ঠের জাদুতে হাজার হাজার মানুষ সিআরবিতে সমাগত ঘটে। লেখক , আবৃত্তিকার, উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় একক সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান বিশিষ্ট কণ্ঠ শিল্পী, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর।"অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, মুক্তিযোদ্ধার ড. ইদ্রিস, মিডিয়া ব্যক্তিত্ব সারোয়ার আমিন বাবু, কবি হোসাইন কোবির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম জিয়াউদ্দিন, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, সাংবাদিক আমি মুন্না, সবুজ আন্দোলন সংকলনের সম্পাদক তানভির হাসান বিপ্লব, সাংবাদিক নূরুল আজম, আওয়ামী লীগ নেতা তাপস পাল, কবিতা পাঠে অংশ নেন শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ, কবি রাসূ বড়ুয়া, গল্পকার রুনা তাসমিনা, বিআরএফ সিদ্দিকা, নান্টু বড়ুয়া, আজিজা রুপা, সালাম সৌরভ, তানজির শিকদার, রিশাদ তানজির, আজিজা রুপা, কানিজ ফাতেমা প্রমুখ। উল্লেখ্য, সিআরবি রক্ষায় প্রতিবাদী কবিতা নিয়ে সংকলিত" সবুজ আন্দোলন"বইটি করেন নাগরিক সমাজের সদস্য সচিব আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলকে। সংকলনে সারাদেশের নবীন-প্রবীণ ৪১ জন কবি লেখক এর কবিতা ছড়া স্থান পায়। এর মধ্যে তিনজন লেখককে নির্বাচন করা হয় সেরা লেখক হিসেবে। তিনজন লেখক এর হাতে সেরা লেখক সম্মাননা স্মারক তুলে দেন নাগরিক সমাজের পক্ষে ইব্রাহিম হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা ইউনুস সম্পাদক তানভীর হাসান বিপ্লব, আমন্ত্রিত শিল্পী হাসান জাহাঙ্গীর সহ অন্যান্য অতিথিবৃন্দ। তিনজন সেরা লেখক হলেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী ,উপস্থাপক দিলরুবা খানম, কানিজ ফাতেমা ও আজিজা রুপা।সবুজ আন্দোলনের লেখকরা এবং অক্ষরবৃত্ত প্রকাশনের সবাই সবুজ টি-শার্ট পরিধান করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা নিয়ে আসেন। নাগরিক সমাজের আহ্বান আমন্ত্রিত সংগীত শিল্পী হাসান জাহাঙ্গীর প্রথমে নিজের লেখা ও সুর এর দুটি মৌলিক গান দিয়ে দর্শকদের হৃদয়ে নাড়া দেন। এরপর শিল্পী একে একে পরিবেশন করেন সাম্প্রদায়িক চেতনা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত জনপ্রিয় অসংখ্য গান। বিশেষ করে কোটি কোটি মানুষের একটি স্লোগান, বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিষ্টান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙ্গর তোল তোল, কারার ঐ লৌহ কপাট ,আগে কি সুন্দর দিন কাটাইতাম ,গানগুলো উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপহ সাড়া জাগে।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২