ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গবিতে বন্যপ্রাণী চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কর্মশালা


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ২:২৮

বন্যপ্রাণীর পুনর্বাসন, রোগ ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চিকিৎসাসেবায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘বন্যপ্রাণী পুনর্বাসন ও জরুরি ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে ‘ভেটেরিনারি পেশাজীবীদের জন্য বন্যপ্রাণী পুনর্বাসন ও জরুরি ব্যবস্থাপনার পরিচিতি’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এবং ওয়াইল্ডলাইফ ভেট ইন্টারন্যাশনাল ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান।

কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কনজারভেশন মেডিসিন বিভাগের প্রভাষক ও বন্যপ্রাণী চিকিৎসক ড. নিকোল লুইস, অ্যাসোসিয়েশন অব জু অ্যান্ড এক্সোটিক ভেটেরিনারি নার্সেসের চেয়ারম্যান ম্যাথিউ রেন্ডল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী চিকিৎসক ড. জ্যোতু কুমার মণ্ডল।

কর্মশালায় ড. জ্যোতু কুমার মণ্ডল বাংলাদেশের বন্যপ্রাণীর রোগব্যাধি ও জরুরি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। ম্যাথিউ রেন্ডল বিশ্বজুড়ে বন্যপ্রাণীর রোগসংক্রান্ত বিভিন্ন ঘটনা ও অভিজ্ঞতাভিত্তিক কেস স্টাডি তুলে ধরেন। অন্যদিকে, ড. নিকোল লুইস বন্যপ্রাণীর রোগ ব্যবস্থাপনায় আধুনিক কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বন্যপ্রাণীর রোগ শনাক্তকরণ, জরুরি পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণে আধুনিক পদ্ধতির প্রয়োগের গুরুত্ব উঠে আসে। পাশাপাশি, বন্যপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও পুনর্বাসনে ভেটেরিনারি পেশাজীবীদের ভূমিকা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বাংলাদেশে বণ্যপ্রাণী নিয়ে তেমন কোন কাজ করা হয় না৷ তবে বিশ্বের বিভিন্ন দেশে বণ্যপ্রাণী নিয়ে অনেক কাজ হয়। বাংলাদেশে এই সেক্টরে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমি আশাকরি কর্মশালাটি শিক্ষার্থীদের বন্যপ্রাণীর রোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।’

অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘আজকের আলোচকরা বণ্যপ্রাণী পুনর্বাসন ও জরুরি ব্যবস্থাপনা নিয়ে যে উপস্থাপনা করেছেন তা খুবই চমৎকার ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে ভেটেরিনারি শিক্ষার সিলেবাসে বণ্যপ্রাণী বিষয়ে তেমন কোন কোর্স কারিকুলাম নেই, যা আছে তা খুবই সামান্য। ফলে শিক্ষার্থীরা বন্যপ্রাণী পুনর্বাসন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণে ও চিকিৎসাই বিস্তর জ্ঞান অর্জন করতে পারছে না। আজকের কর্মশালা আমাদের শিক্ষার্থীদের বন্যপ্রাণী পুনর্বাসন ও চিকিৎসা সেবা প্রদাণ নিয়ে বেসিক জ্ঞান অর্জন করেছে। ভবিষ্যতে ওয়াইল্ড লাইফ ভেট ইন্টারন্যাশনাল ও ক্রিয়েটিভ কনজারভেশন এলিন্সের সাথে বিভিন্ন গবেষণা কার্যক্রম ও ইন্টারশিপ প্রোগ্রামে কোলাবোরেশন করে আমাদের অনুষদের শিক্ষার্থীরা যাতে বণ্যপ্রাণী নিয়ে কাজ করার ও শেখার সুযোগ হবে বলে আমি আশাবাদী।’

কর্মশালায় অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। তাঁদের মতে, এ কর্মশালা বন্যপ্রাণী নিয়ে কাজ করার আগ্রহ বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে গবেষণা ও মাঠপর্যায়ে দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। কর্মশালার আলোচকেরাও ভবিষ্যতে এ-সংক্রান্ত গবেষণা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

ইবিতে শিক্ষার্থীদের চাকরির তথ্য রক্ষায় ডাটাবেজ তৈরির উদ্যোগ

গবিতে বন্যপ্রাণী চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কর্মশালা

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর; পবিপ্রবির পরিবহনে নভেম্বর থেকে যুক্ত হচ্ছে দুটি দোতলা বাস

পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি

‎কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’

ইবির ‘ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ২০২৬-২৭ বর্ষের গুচ্ছের পরীক্ষায় সংহতি

মুক্তমঞ্চের পাশে নান্দনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ ও ফুড হাব নির্মাণ করছে কুবি প্রশাসন

ডিআইইউতে আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা: স্বাস্থ্যঝুঁকি ও তদারকি নিয়ে ক্ষোভ

ইবি থেকে সুপারিশপ্রাপ্ত ১৯ সিভিল জজকে সংবর্ধনা

‎ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত