ইবিতে শিক্ষার্থীদের চাকরির তথ্য রক্ষায় ডাটাবেজ তৈরির উদ্যোগ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে প্রতিবছর কতসংখ্যক শিক্ষার্থী সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, তা নিরূপণে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘Industry-Academia Collaboration: Islamic University Bangladesh Perspective’ শীর্ষক কর্মশালায় এই উদ্যোগের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।
আইকিউএসি সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী কর্মশালায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, “প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করছেন। কিন্তু দেশের শ্রমবাজারে তারা কোথায় কীভাবে যুক্ত হচ্ছেন, সে সংক্রান্ত পর্যাপ্ত তথ্য বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কাছে নেই। তাই সরকারি-বেসরকারি খাত ও পাবলিক সার্ভিস কমিশনসহ (পিএসসি) বিভিন্ন ক্ষেত্রে ইবি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সঠিক তথ্য সংগ্রহ করে এই ডাটাবেজ তৈরি করা হবে।”
তিনি আরও যোগ করেন, “এমন একটি ডাটাবেজ থাকলে চাকরির বাজারে আমাদের শিক্ষার্থীদের অর্জনের চিত্র সহজে অনুধাবন করা যাবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মসংস্থানের একটি স্পষ্ট প্রতিচ্ছবি তুলে ধরবে।”
বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব দক্ষ জনশক্তি তৈরি করা উল্লেখ করে উপাচার্য বলেন, “কেবল তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বর্তমান কর্মবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের বাস্তব ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ লক্ষ্যে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সম্পর্ক জোরদার, গবেষণা, ইন্টার্নশিপ ও সরাসরি চাকরির সুযোগ তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।”
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু