ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে জোড়া খুনের ৫ আসামী আটকে জনমনে স্বস্তি


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২১ বিকাল ৫:৭

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গার সীমানা বিরোধের জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জোড়া খুনের ৫ আসামিকে থানা পুলিশের দ্রুত পদক্ষেপে আটক করায় এলাকার জনমনে স্বস্তি ফিরে আসে। বুধবার দুপুরে বাঁশখালী পৌর সভা ও শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজার সংলগ্ন রঙ্গিয়াঘোনা এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে আবদুল খালেক(৩৪) নামের একজন নিহত হয়,পরে গুরুতর আহত অবস্থায় (চমেক) হাসপাতালে নেওয়ার পথে সুলতান মাহমুদ টিপু(২৪) নামের আরো একজনের মৃত্যু হয়।নিহত আব্দুল খালেক একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতো বলে তার পারিবারিক সুত্রে জানা যায়।সে সাংসারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক।অপরদিকে নিহত সুলতান মাহমুদ টিপু'র পারিবারিক জীবনেও রয়েছে এক ছেলে সন্তান।ঘটনায় আহতরা হলেন,মুহাম্মদ কামাল উদ্দিন(৫০), মঞ্জুর আলম(৪০) এবং মুহাম্মদ বাহাদুর(৩২)।ঘটনাস্থল থেকে ওই দিন ৩ জনকে আটক করেছিল থানা পুলিশ।তবে আটক তিন জনের মধ্যে মাহমুদ ছিদ্দিক নামের একজনকে পুলিশ আটক করায় তার ছেলে রাসেল ইকবাল(জোড়া খুনের)মামলার ৪ নং আসামী তার ফেইসবুক আইডি থেকে ভিডিও লাইভ দিয়ে আটক বাবাকে নির্দোষ প্রমাণিত করার মানসে থানা প্রাঙ্গণে এসে নিজের সাথে থাকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে তাঁকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

রাসেল ইকবাল নামের যুবকটি জোড়া খুনের এজাহারভুক্ত ৪নং আসামি ঘটনার দিন তার বাবাকে পুলিশ আটক করায় বাবাকে নির্দোষ প্রমাণিত করার জন্যে ফেইসবুক লাইভে এসে বিভিন্ন ভাবে কথা বলে থানায় এসে বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করে। পরে সে নিজের ফেইসবুক আইডি থেকে খুনের ঘটনার একদিন বা ওইদিন প্রথমে ফাঁসির দঁড়ি জুলানো প্রতিকী ছবি পরে একটা লাশের প্রতিকী ছবি পোস্ট করে লিখে দিলো "মৃত্যুর তারিখ যখন মানুষের জানা হয় তখন সে মানুষটি মৃত্যুর আগেও বহুবার মরে"কি বুঝাতে চেয়েছিলো রাসেল?এমন প্রশ্নও অনেকের।যাহা ইতিমধ্যে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার ৫ আসামীকে অল্প সময়ের মধ্যে পুলিশ আটক করায় স্বস্তি নেমে এসেছে জনমনে।নাম উল্লেখ না করার শর্তে স্থানীয়দের অনেকে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল উদ্দিন সহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য গত বুধবার দুপুরে বাঁশখালী পৌর ও শীলকুপ ইউনিয়নের মনচুরিয়া বাজার এলাকায় চাচাতো ও জেঠাতো ভাইদের পাইপ বসানো সীমানা বিরোধ নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে আব্দুল খালেক ও সুলতান মাহমুদ টিপু নামের দু'জন নিহত হয়।আরো ৩ জন গুরুতর আহত হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এব্যাপারে বাঁশখালী থানা তদন্ত(ওসি)আজিজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে দৈনিক সকালের সময় প্রতিবেদককে বলেন,বুধবার মনচুরিয়া বাজার এলাকায় জোড়া খুনের মামলায় এই পর্যন্ত  ৫ জন আসামীকে করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন