ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৩৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিআরটিসি বাস থেকে নামার সময় অসাবধানতাবশত চালক গাড়ি টান দেওয়ায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী মনীষা। এর প্রতিবাদে এবং চালকের শাস্তিসহ সাত দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিআরটিসি কর্তৃপক্ষের জরুরি দ্বিপাক্ষিক বৈঠকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত চালককে অব্যাহতি ও প্রতিটি বাসে হেলপার নিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ১০ মিনিটে শহরের মুক্তমঞ্চ এলাকায় বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাস থেকে কয়েকজন ছাত্রী নামছিলেন। এ সময় মনীষা পুরোপুরি নামার আগেই চালক হঠাৎ দ্রুতগতিতে বাসটি টান দেন। এতে তিনি চলন্ত বাস থেকে ছিটকে পিচঢালা সড়কে আছড়ে পড়েন এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত হন। সহপাঠীরা তাঁকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বেসরকারি এসোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচার করে তাঁর মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ পরিবহনের দাবিতে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ক্যাম্পাসের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন এবং পরিবহন সংস্কারের দাবিতে সাত দফা দাবি উত্থাপন করেন।

ঘটনার পরপরই মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীকে দেখতে যান। তাঁরা শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয় ও সহযোগিতা নিশ্চিতের আশ্বাস দেন।

এদিকে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে বুধবার সকালে বিআরটিসির উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জরুরি বৈঠকে বসে। বৈঠকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিআরটিসি কর্তৃপক্ষ অভিযুক্ত চালককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতির প্রস্তাবসংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে বুধবার থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল বিআরটিসি বাসে চালকের পাশাপাশি স্থায়ী সহকারী (হেলপার) নিয়োগ, মূল চালক ব্যতীত বিকল্প কাউকে দিয়ে বাস না চালানো এবং শিক্ষার্থীদের অভিযোগ লিপিবদ্ধ করতে প্রতিটি বাসে ‘অভিযোগ রেজিস্টার খাতা’ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে আহত শিক্ষার্থীর চিকিৎসার সার্বিক ক্ষতিপূরণ নিশ্চিতের বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষ সম্মতি জানায়। এছাড়া চালকদের সার্বক্ষণিক কার্যক্রম মনিটরিং ও সমন্বয়ের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক এবং বিআরটিসি কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’ সক্রিয় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিবহন সংকট কাটাতে এবং সার্বিক নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাসের সংখ্যা বৃদ্ধির জন্য ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহন স্টাফসহ সংশ্লিষ্টদের মাদকমুক্ত রাখতে নিয়মিত ডোপ টেস্ট নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ধৈর্যশীল, বিনয়ী ও দায়িত্ববান চালক নিয়োগের জন্য বিআরটিসিকে কড়া নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস

হাতের শক্তি ছাড়াই চলে কুবি শিক্ষার্থীর হুইলচেয়ার

ইবিতে শিক্ষার্থীদের চাকরির তথ্য রক্ষায় ডাটাবেজ তৈরির উদ্যোগ

গবিতে বন্যপ্রাণী চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কর্মশালা

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর; পবিপ্রবির পরিবহনে নভেম্বর থেকে যুক্ত হচ্ছে দুটি দোতলা বাস

পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি

‎কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’

ইবির ‘ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ২০২৬-২৭ বর্ষের গুচ্ছের পরীক্ষায় সংহতি

মুক্তমঞ্চের পাশে নান্দনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ ও ফুড হাব নির্মাণ করছে কুবি প্রশাসন

ডিআইইউতে আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা: স্বাস্থ্যঝুঁকি ও তদারকি নিয়ে ক্ষোভ